সিলেট পুরাতন কারাগারে অনিয়মের অভিযোগ: জেল পুলিশের বিরুদ্ধে মাদক ও মোবাইল বাণিজ্যের অভিযোগ,

লেখক: সুকান্ত কর,
প্রকাশ: ১ মাস আগে

দিনপত্র ডেস্ক :: সিলেট পুরাতন কারাগারে কর্মরত জেল পুলিশ সদস্য ইকবালের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি কারাগারের ভেতরে মাদক ও মোবাইল ফোনের অবৈধ ব্যবসার সাথে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, কারাগারে থাকা কিছু বন্দি ও তাদের স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, জেল পুলিশের দায়িত্বে থাকা ইকবাল বিভিন্ন সময় বন্দিদের কাছে মোবাইল ফোন ও মাদক সরবরাহের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও অভিযোগ উঠেছে, কারাগারে আটক থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কারও জামিন হলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত টাকা না দিলে সংশ্লিষ্ট থানায় তথ্য দিয়ে জেল গেইটে নানা অজুহাতে আটকে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ সত্য হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।