সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পার্থ সারথীর মৃত্যুতে আওয়ামী লীগের শোক

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পার্থ সারথীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একইসঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জানা গেছে, সোমবার রাত ৮টা ৩০ মিনিটে পার্থ সারথী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।