ঢাকা: সূত্রে অভিযোগ, ২০০ কোটির টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর পদ বিক্রি করা হয়েছে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী মোস্তাকুর রহমান, যাকে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ঘনিষ্ঠরা দেন দরবার করে পদে বসিয়েছেন বলে সূত্রে জানা গেছে।
মোস্তাকুর রহমান বর্তমানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়–এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি কম (সম্মান) ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অফ বাংলাদেশ থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেছেন এবং পরবর্তীতে ফেলো সদস্য হয়েছেন।
তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে। এছাড়া তিনি শিল্প ও বাণিজ্য সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।