চিন্ময় প্রভু জেলে, সাঈদী পুত্র শামীম নিরাপদ—আইনের দ্বিচারিতা প্রশ্নে জনমনে ক্ষোভ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

বিস্তারিত নিউজে: বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা নিয়ে আইনের প্রয়োগে দ্বিচারিতা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের পতাকা টাঙানোর ঘটনায় চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ভক্তদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত না থাকলেও চিন্ময়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ইতোমধ্যে তিনি টানা ১০ মাস ধরে কারাগারে রয়েছেন।

অন্যদিকে, পিরোজপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী এক নৌর‍্যালীতে জাতীয় পতাকার ওপরে কালিমা খচিত পতাকা উড়ান। ঘটনাটি ছবি ও ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়লেও তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

একই ধরনের অপরাধে একজন হিন্দু ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে, আরেকজন জামায়াতপুত্র শামীম সাঈদী এখনো অক্ষত—এমন বৈষম্যমূলক আচরণে জনমনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

মানুষের প্রশ্ন—রাষ্ট্রের চোখে কি সংখ্যালঘুদের জন্য আইন একরকম, আর প্রভাবশালী পরিবারের জন্য অন্যরকম? জাতীয় পতাকা অবমাননার দায়ে চিন্ময়ের জন্য দেশদ্রোহ, কিন্তু শামীম সাঈদীর জন্য কি তা দেশপ্রেম?