নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ৩ মার্চ ২০২৬
‘জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, অধ্যাদেশটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট অধ্যাদেশ কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না।
এ বিষয়ে বিবাদীপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
অধ্যাদেশটি জারি হওয়ার পর থেকেই রাজনৈতিক ও আইনজীবী মহলে এর বৈধতা নিয়ে আলোচনা চলছিল। রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।