নিউজ ডেস্ক :: বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত রায়কে মিথ্যা, প্রহসনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির দাবি, বর্তমান প্রশাসনকে নিয়ন্ত্রণকারী ইউনুস গোষ্ঠী দ্বারা পরিচালিত আইসিটি ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের সংবিধান, আইন ও ন্যায়ের স্বীকৃত প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ রায় মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার চেতনার ওপর সরাসরি আঘাত। সাজানো সাক্ষ্য-প্রমাণ এবং পক্ষপাতদুষ্ট বিচারধারার মাধ্যমে দেওয়া এই রায়কে তারা ‘মনগড়া ও দেশবিরোধী’ আখ্যায়িত করেছে। যুব মহিলা লীগের দাবি, রায়টি এক ধরনের পূর্বপরিকল্পিত প্রতিশোধের প্রয়াস।
সংগঠনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। যুব মহিলা লীগ কেন্দ্র ও তৃণমূল নেত্রীদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং আন্দোলনকে সফল করতে নির্দেশ দিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি:
১৮ নভেম্বর: সর্বাত্মক শাটডাউন
১৯–২১ নভেম্বর: দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ
সভাপতি ডেইজি সারোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, যুব মহিলা লীগ ফ্যাসিস্ট ইউনুসকে ক্ষমতাচ্যুত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য প্রতিরোধ চালিয়ে যাবে।