দিনপত্র ডেস্ক :: মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আইজিপি পদে নিয়োগপ্রাপ্ত হন।
আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের একজন সদস্য। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। নিয়োগের আগে তিনি পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফকির আইজিপি হওয়ার পূর্বে জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তাঁর দীর্ঘ মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং নেতৃত্বের কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্রজীবনে আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্রদলের নেতা ছিলেন বলে জানাগেছে।
মো. আলী হোসেন ফকিরের আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ পুলিশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে তিনি জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে কাজ করবেন বলে আশা করা হচ্ছে,