১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানাল আওয়ামী লীগ

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ১ দিন আগে

দিনপত্র নিউজ ডেস্ক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে “প্রতারণাপূর্ণ ও প্রহসনমূলক” আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৯ ফেব্রুয়ারি) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি দাবি করে, বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে জনগণের অর্থে আয়োজিত এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এবং ভোটাধিকার হরণ করে একপেশে নির্বাচন আয়োজন করা হচ্ছে, যেখানে জনগণের মতামত প্রতিফলনের সুযোগ নেই। আওয়ামী লীগ নেতাকর্মী ও দেশবাসীর প্রতি ভোট বর্জনের মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে দলটি বলেছে, এই নির্বাচন দেশের জন্য গভীর সংকট ডেকে আনতে পারে।

আওয়ামী লীগের মতে, ভোট বর্জনের মধ্য দিয়েই গণতন্ত্র হত্যার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সম্ভব।