ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক ঘিরে বিতর্ক, জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৪ মাস আগে

দিনপত্র ডেস্ক :: ইউরোপীয় ইউনিয়ন থেকে আগত নির্বাচন পর্যবেক্ষকদের কার্যক্রম ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এসব পর্যবেক্ষকদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের উপস্থিতি ও সংশ্লিষ্টতা নিয়ে। অভিযোগ রয়েছে, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের গাইড হিসেবে জামায়াত-শিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। আরও অভিযোগ আছে, এর মাধ্যমে বিদেশি পর্যবেক্ষকদের কাছে বিভ্রান্তিকর বা ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে এবং তাদেরকে একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের অনুকূলে প্রভাবিত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ব্যাখ্যা ও নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে।