দিনপত্র ডেস্ক :: রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চ রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র তিনজন শিক্ষার্থী রিকশায় মাইক বসিয়ে বাজাচ্ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন
তাদের অপরাধ একটাই—
৭ মার্চের ভাষণ বাজিয়ে প্রতিবাদ করা।
দিনভর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ৭ মার্চের ভাষণ প্রচারে বাধা দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্র সৈকতকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছিলেন।
কিন্তু যা ঘটলো, তা আরও ভয়ংকর।
অভিযোগ উঠেছে, ডাকসুর শিবির সংশ্লিষ্ট কিছু কর্মী পুলিশের সামনেই তাদের ওপর হামলা চালায়। আর আশ্চর্যজনকভাবে হামলাকারীদের আটক না করে পুলিশ উল্টো সেই প্রতিবাদী শিক্ষার্থীদেরই গ্রেপ্তার করে।
প্রশ্নটা এখন সবার সামনে—
৭ মার্চের ভাষণ কি এখন নিষিদ্ধ?
বঙ্গবন্ধুর ভাষণ বাজানো কি এখন অপরাধ?
যে ভাষণ বাঙালিকে স্বাধীনতার পথে নামিয়েছিল, সেই ভাষণ আজ বাজাতে গেলেই যদি গ্রেপ্তার হতে হয়, তাহলে ইতিহাসের সামনে এর জবাব কে দেবে?
ইতিহাস কখনো চুপ থাকে না।
৭ মার্চের ভাষণও থামবে না।