দিনপত্র ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে পাকিস্তানের পতাকা উড়িয়ে ঈদ উদযাপনের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঈদের নামাজ শেষে একদল ব্যক্তি পাকিস্তানের পতাকা প্রদর্শন করে স্লোগান দেন, যা নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ঘটনাটি খতিয়ে দেখার কথা জানা গেছে।
উল্লেখ্য, এ ধরনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।