এমসি কলেজে ধর্ষণ মামলাটি জামায়াত-শিবিরের সাজানো নাটক: আদালতে রাষ্ট্রপক্ষ, রায় ১৪ জুলাই,

লেখক: অমিত দে,
প্রকাশ: ২ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের আলোচিত মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো নাটক ছিল বলে আদালতে দাবি করেছে খোদ রাষ্ট্রপক্ষ। বুধবার (৮ জুলাই) আদালতে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উল্লেখ করেন, বাংলাদেশ ছাত্রলীগ তথা সংগঠনের নেতাকর্মীদের রাজনীতি ধ্বংস করার হীন উদ্দেশ্যে জামায়াত-শিবির চক্র এই মিথ্যা ফাঁদ পেতে দেশজুড়ে আন্দোলন উসকে দিয়েছিল।
​মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বুধবার আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক চলাকালীন রাষ্ট্রপক্ষ দাবি করে, রাজনৈতিক ফায়দা লুটতে এবং ছাত্রলীগকে সামাজিকভাবে হেয় করতে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এই ধর্ষণের নাটকটি সাজিয়েছিল। দীর্ঘ তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে এই মামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টিই প্রমাণিত হয়েছে।
​উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) এই আলোচিত মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
​এদিকে আদালতের এই পর্যবেক্ষণ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সামনে আসার পর সচেতন সিলেটবাসীর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অনেকেই মনে করছেন, কোনো অপরাধ না করেও শুধু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে
কয়েকজন তরুণ এতদিন কারাভোগ করেছেন। আগামী ১৪ জুলাই রায়ে প্রকৃত সত্য উন্মোচিত হবে এবং নির্দোষ ছাত্রলীগ কর্মীরা সসম্মানে খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন সচেতন সিলেটবাসী।