দুর্গাপুরে যুবলীগ নেতা কেলিস মৃধাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা; ঘাতক চিহ্নিত,

লেখক: সুমিত রায়,
প্রকাশ: ২ দিন আগে

দিনপত্র ডেস্ক :: দুর্গাপুর নেত্রকোণার দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কেলিস মৃধাকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর বাজারের লন্ড্রি ব্যবসায়ী মজিবরের ছেলে মাদকাসক্ত নূর মোহাম্মদ এই বর্বরোচিত হামলা চালায়। ঘাতক নূর মোহাম্মদ ধারালো ছুরি দিয়ে কেলিস মৃধার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইতোমধ্যেই স্থানীয়দের সহায়তায় ঘাতক নূর মোহাম্মদকে চিহ্নিত করা হয়েছে।
​এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আওয়ামী যুবলীগসহ সর্বস্তরের জনগণ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “একজন রাজনৈতিক কর্মীকে এভাবে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না।” তারা অবিলম্বে ঘাতক নূর মোহাম্মদকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।