বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের অনলাইন আলোচনা সভা ১৭ মার্চ

লেখক: সুবির দে,
প্রকাশ: ১ মাস আগে

নিউজ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের অফিসিয়াল অনলাইন টেলিগ্রাম প্ল্যাটফর্মে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুকন্যা ও গণমানুষের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতাকর্মী ও সাধারণ জনগণকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানানো হয়েছে।