ঢাকা, ১৬ মার্চ ২০২৬:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে।
ক বিভাগ (৮ম–১০ম শ্রেণি): ৫০০ শব্দ
খ বিভাগ (একাদশ ও দ্বাদশ): ৭০০ শব্দ
গ বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর): ১০০০ শব্দ
প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে—
ক বিভাগ: আমার বঙ্গবন্ধু
খ বিভাগ: বঙ্গবন্ধুই বাংলাদেশ
গ বিভাগ: বঙ্গবন্ধুতেই মুক্তি
নোটিশে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা বাংলা, ইংরেজি অথবা নিজ নিজ মাতৃভাষায় লেখা জমা দিতে পারবেন। লেখা PDF ও Word ফাইল উভয় ফরম্যাটে জমা দিতে হবে। প্রয়োজনে হাতে লেখা স্ক্যান কপিও গ্রহণযোগ্য হবে। লেখার সঙ্গে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এবং ফোন নম্বর (হোয়াটসঅ্যাপ) যুক্ত করতে হবে।
আয়োজকরা জানান, আগামী ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে নির্ধারিত ইমেইল ঠিকানা bsl1948.office@gmail.com এ লেখা পাঠাতে হবে।
প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারীকে একটি করে ল্যাপটপ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়া অন্যান্য বিজয়ীদেরও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।