মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বাংলাদেশের ভবিষ্যৎ: এক কঠিন চ্যালেঞ্জের মুখে নতুন সরকার

লেখক: সুবির দে,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শীঘ্রই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাবে। এর সরাসরি প্রভাবে বাড়বে সব ধরণের পণ্যের দামে।

এই চরম অস্থির সময়ে তারেক রহমানের কপালে দুঃখ আছে বলেই মনে হচ্ছে। এমন এক বৈশ্বিক যুদ্ধের ডামাডোলের মধ্যে তিনি ক্ষমতায় বসেছেন যেখানে শুধু ক্ষমতা টিকিয়ে রাখাই কঠিন হতে পারে। বর্তমান পরিস্থিতিতে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতি ব্যবস্থাপনাটাও ভালো হবে না বলেই মনে হচ্ছে। কারণ, তিনি কোনো ঝানু অর্থমন্ত্রী বা দক্ষ গভর্নর নিয়োগ দিতে পারেননি।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পুলিশের সুরক্ষা না দিয়ে জঙ্গীদের সুরক্ষা দিলে, সেই পুলিশ তারেক রহমানকে পাহারা দিবে না—এটাই স্বাভাবিক। নীতি নির্ধারণী ভুল এবং কৌশলগত দুর্বলতার কারণে সব মিলিয়ে বিএনপি শাসনামল শুরুতেই বড় ধরণের ধাক্কায় পড়তে যাচ্ছে।

জনসাধারণের ভোগান্তি আর রাজনীতির জটিল সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।