নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর রাজনীতিতে ফের শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত শাহজাহানপুর থানা আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারভীন মিনুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নিহত হাসিনা পারভীন মিনু শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তার এমন রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।