ঢাকার আমেরিকা ও ভারতীয় দূতাবাসে বড় জঙ্গি হামলার আশঙ্কা,

লেখক: সুমিত রায়,
প্রকাশ: ২ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী তাদের সক্ষমতা প্রদর্শনের জন্য বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এমন দাবি বিভিন্ন সূত্রে উঠে এসেছে। বিশেষ করে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও ভারতীয় দূতাবাসকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এদিকে, দেশে জেল থেকে পলাতক ৭০০ জঙ্গি আবার সক্রিয় হয়ে উঠেছে এমন দাবিও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। একইসঙ্গে বলা হচ্ছে, ইউনুস ও বিএনপি সরকারের ১৯ মাসে জঙ্গিরা তাদের নেটওয়ার্ক শক্তিশালী করতে প্রায় ৫০ হাজার সদস্য তৈরি করেছে।
এছাড়া অভিযোগ রয়েছে, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সাবেক জননিরাপত্তা সচিব, যিনি বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্বে আছেন।
রাষ্ট্রীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উগ্রবাদ দমন এই তিন ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। অভিযোগ সত্য হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আর অভিযোগ ভিত্তিহীন হলে গুজব রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ অতীতে জঙ্গিবাদ দমনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সামাজিক সচেতনতার ফলে বড় ধরনের হামলার ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে।
বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কি না সে প্রশ্নও আলোচনায় এসেছে।
বিভিন্ন সূত্রে আরও দাবি করা হচ্ছে যে জঙ্গিগোষ্ঠীগুলোর হাতে বিদেশি বিশেষ করে পাকিস্তান ও তুরস্ক থেকে আসা আধুনিক অস্ত্র পৌঁছাচ্ছে। একইসঙ্গে তাদের মূল টার্গেট হিসেবে প্রতিবেশী দেশ ভারতকে উল্লেখ করা হচ্ছে।