দিনপত্র ডেস্ক :: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা সদরের চৌরঙ্গীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ও সমর্থক সকাল ৬টার দিকে পতাকা উত্তোলন করেন।