তারেক রহমানের মেয়ের বিয়ে নিয়ে গুঞ্জন, কোটি টাকার উপদেষ্টা হচ্ছেন বিএনপির ‘নতুন জামাই!

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নিউজ ডেস্ক :: বিএনপির রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের ঘিরে সাম্প্রতিক গুঞ্জন। একটি প্রভাবশালী সূত্র জানিয়েছে—তারেক রহমানের মেয়ে জাইমা রহমান নাকি ইউনুস সরকারের এক অবিবাহিত উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন, এবং তাদের বিয়ে নিয়ে বিএনপির ভেতরেই চলছে নানা কানাঘুষা।

এই উপদেষ্টা গত কয়েক মাসে দায়িত্ব পেয়েছেন, অভিযোগ রয়েছে—তিনি সেই সুযোগে হঠাৎ করেই হাজার হাজার কোটি টাকার মালিকানা গড়ে তুলেছেন।

আলোচিত বিষয় হলো, বিএনপির ভেতরে এখন এই উপদেষ্টার পরিচয় ছড়িয়ে পড়েছে “তারেক জামাই” হিসেবে।

গুঞ্জন রয়েছে, তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন, এমনকি ইতিমধ্যেই তার নির্বাচনী এলাকায় “তারেক জামাইকে ভোট দিন” শ্লোগান ঘুরে বেড়াচ্ছে।

দলের অভ্যন্তরীণ অনেক নেতা মনে করছেন, বিএনপির নেতৃত্ব এখন ক্রমেই গণতন্ত্র নয়, বরং পারিবারিক ও আর্থিক স্বার্থে পরিচালিত হচ্ছে। এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন—

দলের মধ্যে এখন নীতি নয়, সম্পর্কই পদ ও প্রভাবের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। যারা আর্থিকভাবে শক্তিশালী বা পারিবারিকভাবে প্রভাবশালী, তারাই সামনে আসছেন।”

জাইমা রহমান লন্ডনে বসবাসরত তারেক রহমানের একমাত্র কন্যা। বিএনপির রাজনীতিতে তাকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছিল, তবে সাম্প্রতিক এই গুঞ্জন তার রাজনৈতিক ইমেজে ধাক্কা দিতে পারে বলেও অনেকে মনে করছেন।

তবে এখন পর্যন্ত তারেক রহমান বা তার পরিবারের কোনো পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।