ঢাকা বিমানবন্দরে আগুন, হাজার কেজি স্বর্ণ গায়েব করতে মেটিকুলাস ডিজাইন

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নিউজ ডেস্ক :: ঢাকা বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড কেবল একটি দুর্ঘটনা নয়,এটি প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি ও রাষ্ট্রীয় অস্বচ্ছতার এক ভয়াবহ প্রতীক হয়ে উঠেছে। দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকায়, যেখানে প্রতিটি পণ্যের গতিবিধি রেকর্ডে থাকে, সেখানে আগুন লাগার আগে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে,এমন অভিযোগ জনগণের মধ্যে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।

কয়েক যাবৎ শুল্ক কর্তৃপক্ষ প্রায় ১৩,০০০ কেজি স্বর্ণ জব্দ করেছিল যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই বিশাল জব্দের স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় অনেকের ধারণা, এটি ছিল এক মেটিকুলাস ডিজাইন, যার লক্ষ্য ছিল প্রমাণ ধ্বংস ও স্বর্ণ গায়েব করা।

বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে থাকা প্রভাবশালী মহল ও রাজনৈতিকভাবে সুরক্ষিত গোষ্ঠীর হাত ছাড়া এমন নিখুঁত পরিকল্পনা সম্ভব নয়। আগুনকে যদি প্রমাণ লোপাটের হাতিয়ার বানানো হয়ে থাকে, তবে তা শুধু অপরাধ নয় রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতার সমান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আগেই সাংবাদিকদের বলেছিলেন, “আগামী এক সপ্তাহে বড় কিছু ঘটবে।” সেই মন্তব্য ও বিমানবন্দরের আগুনের সময়কাল একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় জনগণের প্রশ্ন এখন স্পষ্ট এই আগুন কি পূর্বঘোষিত “বড় কিছু”র অংশ ছিল? তাঁকে জিজ্ঞাসাবাদে আনা হলে, হয়তো সত্যের অনেক স্তর উন্মোচিত হবে।

সরকার তদন্তের ঘোষণা দিয়েছে, কিন্তু জনগণ জানতে চায় এই তদন্ত কি সত্যিই নিরপেক্ষ হবে, নাকি আবারও ধোঁয়ার আড়ালে ঢাকা পড়বে সত্য?

আগুনের ধোঁয়া হয়তো মিলিয়ে গেছে, কিন্তু সেই ধোঁয়ার ভেতর এখনো ভাসছে একটাই প্রশ্ন এই আগুন কি ছিল দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় প্রমাণ মুছে ফেলার নয়া কৌশল!