ফাঁকা রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর,

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র নিউজ ডেস্ক
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের আগাম স্বাক্ষর নেওয়ার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে প্রত্যাহার করেছে প্রশাসন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ মাসউদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, এক পোলিং এজেন্টের অভিযোগ যাচাই করতে গিয়ে বিষয়টি সামনে আসে। তিনি জানান, কাজ এগিয়ে রাখতে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছিল।