বির্তকিত আইসিটি’র চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অপসারিত

লেখক: সুবির দে,
প্রকাশ: ৩ মাস আগে

বির্তকিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অপসারণের ঘটনায় আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, কে নতুন করে চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণ করবেন—সে বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হলে তা পরবর্তীতে আপডেট করা হবে।