দিনপত্র ডেস্ক :: কোটালীপাড়ার বালিয়া ভাঙ্গা স্কুলের শিক্ষার্থী গাজী ফাতিহা (রোজ) অষ্টম শ্রেণীতে বৃত্তি অর্জন করে এলাকার গর্ব হয়ে উঠেছে।
ফাতিহা গাজী খায়রুর রাজ্জাক খসরুর কন্যা। গাজী খসরু কোটালীপাড়া সেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক এজিএস, সরকারি শেখ লুৎফর রহমান কলেজ।
ছোটবেলা থেকেই ফাতিহা মেধাবী, পরিশ্রমী ও সততাবান। তার ধৈর্য, অধ্যবসায় এবং অক্লান্ত প্রচেষ্টার ফলে এই সাফল্য এসেছে।
ফাতিহা কোটালীপাড়ার বালিয়া ভাঙ্গা স্কুল থেকে শিক্ষা গ্রহণ করছে। তার মেধা ও কৃতিত্ব কেবল পরিবারে নয়, পুরো সমাজের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
ফাতিহার এই সাফল্য এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। সকলের কামনা, ফাতিহা তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় উচ্চতায় পৌঁছাক এবং তার প্রতিটি দিন সফলতা ও আনন্দে পরিপূর্ণ হোক।