দিনপত্র ডেস্ক :: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় দলটির সভাপতি শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
সভায় তিনি বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আওয়ামী লীগ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে এবং রাজপথের কর্মসূচি ঘোষণা করবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, দল মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে নেতাদের মধ্যে মতবিনিময় হয়। তৃণমূলের অবস্থা, সাংগঠনিক প্রস্তুতি এবং সম্ভাব্য কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভার্চুয়াল এই সভার ঘোষণায় স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, দাবি পূরণ না হলে আওয়ামী লীগ আন্দোলনের পথেই হাঁটবে। এখন নজর থাকবে সরকারের প্রতিক্রিয়া ও সম্ভাব্য রাজনৈতিক সংলাপের দিকে।