নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে একদল ব্যক্তি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ–এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
দুদক সূত্র জানায়, দুপুরের দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল কার্যালয়ে এসে স্লোগান দিতে থাকে এবং ভেতরে প্রবেশ করে অভিযোগ গ্রহণের দাবি জানায়। একপর্যায়ে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করলে অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অভিযোগপত্রটি গ্রহণ করে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, হট্টগোলের মধ্যে অভিযোগ জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নিয়ম অনসুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা প্রাথমিক সত্যতা না মিললে এবং অভিযোগে যথেষ্ট ভিত্তি পাওয়া গেলে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনামে দাখিল করা অভিযোগটি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে।