কক্সবাজারে চাঁদা না দেওয়ায় দিনদুপুরে গণেশ পালকে নির্মম হত্যা,

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পল্লাইন্যা কাটা এলাকায় সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় গণেশ পাল নামে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। গণেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দিনদুপুরে হামলা করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।