জকিগঞ্জে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ,৫০ পিস ইয়াবাসহ জামাতের সেক্রেটারি মোঃ দেলোয়ার গ্রেফতার

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক :: গত ১১ মার্চ বুধবার রাতে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণবাগ (লেঞ্জুর গ্রাম) গ্রামের হান্নান মিয়ার বসতবাড়ির সামনে কুশিয়ার নদীর পাড়ে রাস্তার উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ ৪ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি মোঃ দেলোয়ারকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র ) নিকলেশ চন্দ্র কর পলাশ সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের পীর নগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে দেলোয়ার হোসেন (৩২)। পরে গ্রেফতারকৃত ব্যক্তিকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। সংবাদের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর টেবিল ১০(ক)ধারায় মামলার রুজু করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নম্বর ৯ তারিখ ১২। ৩।২৬ ইংরেজি। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।