জ্বালানি, প্রশাসন ও বিদ্যুৎ খাতে অনিয়মের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র

লেখক: সুবির দে,
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: দেশের উন্নয়নে কাজ না করেই বিএনপি সরকার লোপাট দুর্নীতি অনিয়ম শুরু করেছে।
জ্বালানী তেল ও গ্যাস মজুত থাকার পর কৃতিম সংকট দেখিয়ে নামকাওস্তা কোম্পানির নামে বেশি দামে ২ লাখ টন পরিশোধিত জ্বালানী তৈল আমদানি করে কয়েক মিলিয়ন লোপাট করেছে। এদিকে ২ লাখ টন জ্বালানী তেল মজুদ রেখে লিটার প্রতি বিশ টাকা বৃদ্ধি করেছে। ৪০০ কোটি টাকা হাতিয়েছে দাম বাড়িয়ে কৃতিম সংকট দেখিয়ে পরিশোধিত তেল আমদানির নামে ২শত ৫০ কোটি টাকা বাজার দাম থেকে অতিরিক্ত খরচ দেখানো হয়েছে।
প্রশাসনে বদলী পদোন্নতি খাল খননে লোপাট চলছে।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকার পর ও লোডশেডিং এখানো কৃতিম সংকট তৈরি করে বড় ধরনের লোপাটের চিন্তা ভাবনা করছে প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বাধীন সরকার।
সম্প্রতি একটি রাজনৈতিক বক্তব্যে দেশের জ্বালানি খাত, প্রশাসনিক ব্যবস্থা এবং বিদ্যুৎ খাত নিয়ে গুরুতর কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জ্বালানি তেল ও গ্যাস মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে আমদানি, মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পে অর্থনৈতিক অনিয়ম সংঘটিত হয়েছে। পাশাপাশি প্রশাসনিক বদলি পদোন্নতি এবং খাল খনন প্রকল্পেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও লোডশেডিং তৈরি করে আর্থিক অপব্যবহারের অভিযোগ উঠেছে।