দিনপত্র ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৮ মে) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিগণসহ সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভাব পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, পশ্চিমবঙ্গের এই বিজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন। তিনি বিজয়ী সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন।
বার্তার শেষে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ধারা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।