গোয়াইনঘাটে বোমা মেশিন ও সেভ দিয়ে বেরিবাঁধ ধ্বংসের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা,

লেখক: সুমন আল মাহবুব,
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বোমা মেশিন ও সেভ ব্যবহার করে কান্দুবস্তি ও নয়াবস্তি এলাকার বেরিবাঁধ ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, বহিষ্কৃত বিএনপি নেতা শাহ আলম স্বপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার ও লুৎফুর ও সাইফুদ্দিনের নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বেরিবাঁধ ধ্বংস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।