বন্যায় ভাসছে চট্টগ্রাম, লাশ দাফনের মাটি নেই: এদিকে তারেক জিয়ার হাস্যোজ্জ্বল সেলফি নিয়ে দেশজুড়ে তীব্র ধিক্কার,

লেখক: খন্দকার আব্দুল মুক্তার
প্রকাশ: ১১ ঘন্টা আগে

অনলাইন দিনপত্র ডেস্ক ||
​দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি এখন এক অবর্ণনীয় ও লোমহর্ষক মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। বন্যার করাল গ্রাসে এ পর্যন্ত ৪৩ জনেরও বেশি মানুষের করুণ মৃত্যু হয়েছে। উপদ্রুত এলাকাগুলোর পরিস্থিতি এতটাই শোচনীয় যে, চারদিকে শুধু পানি আর পানি—মৃতদেহ দাফন করার মতো এক টুকরো শুকনো মাটি পর্যন্ত মিলছে না। স্বজনদের লাশ নিয়ে খাটিয়া কাঁধে বন্যার পানিতে মানুষের আহাজারির চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে কাঁদিয়েছে।

​ঠিক এমন একটি চরম জাতীয় দুর্যোগ এবং লাশের লাছাড়ির মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রীর একটি হাস্যোজ্জ্বল সেলফিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ, ধিক্কার ও নিন্দার ঝড় উঠেছে।

​দেশের এই ভয়াবহ সংকটের মুহূর্তে যখন লাখ লাখ মানুষ পানিবন্দি এবং নিথর দেহ দাফন করার জায়গা পাওয়া যাচ্ছে না, তখন একজন শীর্ষ রাজনৈতিক নেতার এমন খোশমেজাজি সেলফি ও আনন্দঘন মুহূর্ত প্রকাশকে চরম অসংবেদনশীলতা এবং জনবিচ্ছিন্নতা হিসেবে দেখছেন সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটিকে কেন্দ্র করে নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন।

​নেটিজেনদের বড় একটি অংশ মন্তব্য করছেন, দেশের মানুষের প্রতি ন্যূনতম সহানুভূতি থাকলে এমন পরিস্থিতিতে কেউ এভাবে ছবি তুলে তা প্রকাশ করতে পারেন না। লাশের ওপর দাঁড়িয়ে এই ধরণের সেলফি রাজনীতিবিদের দেউলিয়াত্ব প্রকাশ করে বলে অনেকে ক্ষোভ ঝাড়ছেন।

​তবে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

​এদিকে চট্টগ্রামে বন্যা দুর্গতদের উদ্ধারে এবং ত্রাণ পৌঁছাতে সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক শীর্ষ মহলের এমন উদাসীন আচরণে বন্যাকবলিত সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।