জেলা প্রতিনিধি, বান্দরবান
চলতি বছরে জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় ৩৪টি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় এনজিও বিএনকেএসের উপপরিচালক উবানু মার্মা।
বুধবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবে ‘নারীর প্রতি সহিংসতারোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা শীর্ষক সংলাপ’ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন উবানু মার্মা।সংলাপে চলতি বছরের জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবানে ৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। জেলা লিগ্যাল এইড, পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিএনকেএসের উপপরিচালক উবানু মার্মা এই তথ্য তুলে ধরেন।
বক্তারা বলেন, দুর্গম এলাকায় কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে অভিভাবকেরা আইনের আশ্রয় নিতে চান না বা থানায় মামলা দায়ের করতে অনীহা প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের পক্ষে থানায় মামলা না করলে আইনি পদক্ষেপ নেওয়া কঠিন। সেজন্য সবাইকে সচেতন করা দরকার বলে সংলাপে উল্লেখ করা হয়।