মংডু সীমান্তে জান্তা ফাঁড়ি দখলের দাবি আরাকান আর্মির, প্রধান উপদেষ্টার নীরবতায় জনমনে আতঙ্ক

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক:: মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত একটি জান্তা সীমান্তরক্ষী ফাঁড়ি দখলের পর নিজেদের সৈন্যদের ছবি প্রকাশ করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

আরাকান আর্মির দাবি, সংঘর্ষের পর তারা ওই ফাঁড়ি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে এবং বেশ কিছু অস্ত্রশস্ত্রও বাজেয়াপ্ত করেছে। তবে মিয়ানমারের জান্তা পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, সীমান্তের অস্থিরতা বাংলাদেশের ভেতরেও প্রভাব ফেলতে পারে।

কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি। তার নীরবতা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে এবং সমালোচনা দেখা দিয়েছে। সীমান্ত এলাকার মানুষ দ্রুত সরকারের পদক্ষেপ ও আশ্বাস প্রত্যাশা করছে।