দিনপত্র ডেস্ক :: দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে অনেক উগ্রপন্থী ও সন্ত্রাসী জেল থেকে পালিয়েছে কিংবা মুক্তি পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে দেশে অবৈধ অস্ত্রের প্রবেশও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্বেগের বিষয় হিসেবে দাবি করা হচ্ছে, এসব সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র বিভিন্ন মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে আশ্রয় পাচ্ছে। বিশ্লেষকদের মতে, উগ্রবাদী গোষ্ঠীগুলো দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিনষ্টের লক্ষ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, যা ভবিষ্যতে বড় ধরনের হুমকির কারণ হতে পারে।
তাদের মতে, উগ্রবাদী নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে পড়ার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সন্দেহভাজন স্থাপনাগুলোতে প্রয়োজনীয় আইনানুগ অভিযান পরিচালনার দাবি উঠেছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, সময়মতো উগ্রবাদীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে ভবিষ্যতে দেশ বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।