দিনপত্র ডেস্ক ::দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন এবং বিচারহীনতার অভিযোগ তুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলের পক্ষ থেকে একটি বিশেষ লিফলেট প্রকাশ করা হয়েছে। এতে দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং সার্বভৌমত্ব রক্ষায় ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
লিফলেটটিতে বলা হয়েছে, “আজ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার এবং গণমাধ্যমের স্বাধীনতা কার্যত নির্বাসিত। নারীর প্রতি সহিংসতা, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতন এবং মব সন্ত্রাস একটি দমনমূলক শাসনব্যবস্থার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।”
আওয়ামী লীগের উত্থাপিত ১২ দফা দাবিগুলো হলো:
১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় বাতিল, সকল রাজবন্দির মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার।
২. তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি।
৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিরাপত্তা আইন পুনরায় বলবৎ করা।
৪. বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা।
৫. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য (চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি) সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা।
৬. কৃষি উৎপাদন সচল রাখতে সার, বীজ, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৭. নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে লোডশেডিং বন্ধ করা।
৮. শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা।
৯. শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এবং বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা পুনরায় চালু করা।
১০. ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর সকল ধরনের নিপীড়ন বন্ধ করা।
১১. প্রশাসন ও বিচার বিভাগ থেকে অন্যায়ভাবে কর্মচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল।
১২. স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করা এবং এর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা:
লিফলেটটির শেষে উল্লেখ করা হয়েছে যে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের এই লিফলেটটি ডাউনলোড এবং প্রিন্ট করে সাধারণ জনগণের মাঝে বিতরণ করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দাবিনামা প্রচারের জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে এই আন্দোলন অব্যাহত থাকবে,