চট্টগ্রামে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন, দোয়া মাহফিল ও ইফতার আয়োজন,

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

দিনপত্র ডেস্ক চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে দোয়া মাহফিল, শিশুদের অংশগ্রহণে ইফতার আয়োজন এবং কেক কেটে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পরে শিশুদের সাথে নিয়ে ইফতার করা হয়, যা অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এছাড়া কেক কেটে জাতীয় শিশু দিবস উদযাপন করা হলে শিশুদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।