জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল,

লেখক: সুমিত রায়,
প্রকাশ: ২ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: দেশের বাজারে জ্বালানি তেল, বিদ্যুৎ এবং গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কয়েকশ’ সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
​বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “খাদ্য, তেল, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন করো” এবং “জ্বালানির দাম কমাও, সাধারণ মানুষকে বাঁচাও” সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এর ওপর দফায় দফায় তেল ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। বক্তারা অবিলম্বে কৃষকদের জন্য সার ও সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
​বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম ফিরিয়ে আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
​নিউজটি প্রচারের জন্য মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।