নিউজ ডেস্ক::
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের কৌশলগত সম্পদে বিদেশি প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার কথা জানিয়ে চট্টগ্রাম বন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ খাত ও সম্পদে যুক্তরাষ্ট্রকে অংশীদার করার ইঙ্গিত দিয়েছেন।
সমালোচকরা বলছেন, দেশের কৌশলগত স্থাপনা ও সম্পদকে বিদেশি স্বার্থে তুলে দেওয়ার নেপথ্যে ডা. ইউনুসই মূল কারিগর। তাদের অভিযোগ, তিনি জাতীয় স্বার্থকে উপেক্ষা করে বিদেশি শক্তিকে খুশি করার নীতি অনুসরণ করছেন, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চট্টগ্রাম বন্দর, শিল্পখাত, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত সুযোগ দেওয়া হলে দেশের নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে বিদেশি প্রভাব আরও বেড়ে যাবে।
এর আগে ডা. ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে তাদের প্রত্যক্ষ প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করছেন বলে অভিযোগ উঠেছিল।