ব্রাহ্মণবাড়িয়া-৪ ধানের শীষ প্রার্থী কানাডিয়ান নাগরিক, প্রশ্নবিদ্ধ প্রার্থীতা

লেখক: সুবির দে,
প্রকাশ: ৩ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া, দিনপত্র ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মুসফিকুর রহমান কানাডিয়ান নাগরিক। নির্বাচনী আইন অনুযায়ী, দ্বৈত নাগরিকদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা নেই।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিকত্বধারী প্রার্থীরা প্রার্থী হতে পারেন না। তবে স্থানীয় রাজনৈতিক মহলে প্রার্থী নির্বাচনের পেছনে প্রভাব বা অনিয়মের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই যাচাই প্রক্রিয়া শুরু করেছে এবং শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।