ওয়ার্ক অর্ডার ছাড়াই ডাকসুর ব্যালট ছাপায় নামসর্বস্ব প্রতিষ্ঠান, সংখ্যায় গরমিল — কারচুপি করেই জামাত-শিবিরের দখলে ডাকসু!

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

✍️ নিজস্ব প্রতিবেদক | জনতার কথা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভয়াবহ অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। ওয়ার্ক অর্ডার ও টেন্ডার ছাড়াই নামসর্বস্ব একটি প্রতিষ্ঠান থেকে গোপনে ব্যালট পেপার ছাপানো হয়েছে। ব্যালটের সংখ্যা নিয়েও দেখা গেছে বড় ধরনের গরমিল ও অসঙ্গতি।

🔸 নিউজ২৪ টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের জালাল প্রেসে ব্যালট ছাপানো হয়। প্রেসটির মালিক জানান, তিনি ৪৮ হাজার পৃষ্ঠা ব্যালট ছাপিয়েছেন, যেখানে প্রতিটি পৃষ্ঠায় দুটি করে ব্যালট ছিল— অর্থাৎ মোট ছাপা হয়েছে প্রায় ৯৬ হাজার ব্যালট পেপার।

কিন্তু সেই ব্যালট কাটা হয় একই মার্কেটের মক্কা পেপার হাউজে, যেখানে মালিক জানিয়েছেন, তারা কেটেছেন মাত্র ৮৮ হাজার ব্যালট। অর্থাৎ ব্যালটের সংখ্যায় ৮ হাজারেরও বেশি গরমিল পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির এক কর্মী জানিয়েছেন, “মধ্যরাতে ব্যালট কাটার কাজ করা হয় এবং সকাল ৯টার মধ্যেই সরবরাহকারী প্রতিষ্ঠান এসে সেগুলো নিয়ে যায়।”

🔹 অনুসন্ধানে আরও জানা গেছে, ব্যালট ছাপার কাজের জন্য একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ছিল আনজা কর্পোরেশন লিমিটেড, যাদের কাছে কোনো সরকারি ওয়ার্ক অর্ডার ছিল না।

বিশ্লেষকরা বলছেন, “ওয়ার্ক অর্ডার ছাড়া ব্যালট ছাপানো এবং সংখ্যায় গরমিল থাকা স্পষ্ট প্রমাণ করে যে নির্বাচনী প্রক্রিয়াটি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত ও কারচুপিপূর্ণ ছিল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।