দিনপত্র ডেস্ক :: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপদ ও সুস্থ আছেন।
শনিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার মধ্যেই ইরানের শীর্ষ নেতৃত্বের শারীরিক অবস্থা সম্পর্কে এই মন্তব্য করেন বাঘাই।
তিনি বলেন, “ইরানের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপদ এবং সুস্থ রয়েছেন।”
এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি,