ফেনীর দাগানভূঞায় সমীর দাস নামে একজন হিন্দু যুবক কে হ”/ত্যা!

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: ফেনীর দাগনভূঞায় একদিন নিখোঁজ থাকার পর সুমীর দাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দক্ষিণ করিমপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমীর দাসের বাড়ি দাগনভূঞা থানার ফাজিলঘাট এলাকার গোবিন্দপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সারাদিন ধরেই নিখোঁজ ছিলেন সুমীর। দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে গভীর রাতে দক্ষিণ করিমপুরে তার মরদেহ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, সুমীরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।