মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক :: সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করার লক্ষ্যে আগামী ০৩ (তিন) বছরের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাকারিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনিসুল ইসলাম চৌধুরী তুষার। নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গতিশীল ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। এ নির্দেশনা সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে উল্লেখ করা হয়।
নতুন কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতিকে এগিয়ে নিতে নবগঠিত কমিটি দৃঢ় প্রত্যয়ে কাজ করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো