শান্তিপূর্ণ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি জোটকে অভিনন্দন জানালো ঐক্য পরিষদ

লেখক: সুবির দে,
প্রকাশ: ৪ মাস আগে

দিনপত্র ডেস্ক ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দ্বাদশ/ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে বিজয় অর্জনের জন্য বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পরিষদের পক্ষ থেকে এক প্রেস স্টেটমেন্টে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভূমিধস বিজয়ে সংগঠনটি শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করছে।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলকে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঐক্য পরিষদ আশা প্রকাশ করে যে, ভবিষ্যতেও একই গণতান্ত্রিক চেতনা বজায় রেখে দেশে যেকোনো অস্থিরতা ও বিশৃঙ্খলা মোকাবিলা করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিদাতা:
মনিন্দ্র কুমার নাথ
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
ফোন: ০১৭১৩-৩৮৪৪৯০
ইমেইল: bhbcp@yahoo.com