তেল সংকটে দেশ: জনজীবনে চাপ, বাড়ছে উদ্বেগ,

লেখক: আবিদুর রহমান
প্রকাশ: ১ মাস আগে

দিনপত্র ডেস্ক :: দেশজুড়ে তেল সংকটের কারণে সৃষ্টি হয়েছে অস্থিরতা। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা।
জ্বালানি তেলের অভাবে অনেক পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, কোথাও কোথাও আবার সরবরাহ সম্পূর্ণ বন্ধ। এতে করে গণপরিবহন কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং আমদানি জটিলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, খুব শিগগিরই সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিস্থিতির উন্নতি না হলে জনজীবনে এর প্রভাব আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।