২৫ শে মার্চের কালো রাত আসলেই জামায়াতের হৃদয়ে কম্পন ধরে।

লেখক: সুবির দে,
প্রকাশ: ১ মাস আগে

দিনপত্র ডেস্ক :: ২৫ শে মার্চ বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়,প্রতি বছর এ দিনে বাঙালি জাতি ২৫ শে মার্চ কে শ্রদ্ধা ভরে স্মরণ করে।

১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি বাহিনী জামায়াতে ইসলাম ও আরো কিছু উগ্রপন্থি ইসলামী দলের সহায়তায় নিরস্ত্র হিন্দু মুসলমানদের উপর ঝাপিয়ে পড়ে।

আমাদের দামাল ছেলেরা মৃত্যুর কোলে ঢলে পড়ে, মা বোনদের ইজ্জত লুটে নিতে শুরু করে পাকিস্তানি বাহিনী ও জামায়াতে ইসলাম।

এই দিন টি আসলে বাঙালি তাদের বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে আর জামায়াত ইসলামের মনে কম্পন ধরে।

আমরা এই কালপিট জামাতিদের কারনে হারিয়েছি লাখো বাঙালি সন্তান দের, লুটিয়ে পড়েছিল তারা রক্তাক্ত অবস্থায়, মা বোনদের ইজ্জত লুটে নিয়েছিল পাকিস্তানিরা।

আমাদের বুদ্ধিজীবিদের ধরিয়ে দিয়ে হত্যা করিয়েছিল জামায়াি হয়েনারা, আজ এই হায়েনারা দেশকে অস্থিতিশীল করে পাকিস্তানের নিকট তুলে দেওয়ার পায়তারা করে।

কিছুক্ষন পরে ই সেই ভয়াল কালো রাত, আসুন আমরা সবাই মিলে আমাদের বীরত্বে গাথা বীর মুক্তিযোদ্ধাদের স্মরন করি, তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করি।