দিনপত্র ডেস্ক :: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। তিনি এক শুভেচ্ছা বার্তায় নতুন বছরের আগমনে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। অতীতের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান।
বার্তায় আরও উল্লেখ করা হয়, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—অগ্নিস্নানে শুচি হোক ধরা”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইনুল হোসেন খান নিখিল।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।