পঞ্চগড়ে ছাত্রদলের নিজ দলের কর্মীদের হাতে জাবেদ রহমান জয় নামে এক ছাত্রদল কর্মী নিহত

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

নিউজ ডেস্ক ::

পঞ্চগড় জেলা শহরে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জাবেদ রহমান জয় শহরের পুরাতন ক্যাম্প এলাকার মৃত জহিরুল হকের ছেলে।

জানা গেছে, হত্যা কাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।