পুনরায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে দেশ,আ

লেখক: আর্জি কর সাহা,
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: প্রশাসনে বদলি, পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন মহলে নানা আলোচনা, অভিযোগ ও গুঞ্জন ছড়িয়ে পড়ছে, যা রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তির জন্য উদ্বেগের বিষয়।

বিশেষ করে ডিসি, এসপি, ডিআইজি, ইন্সপেক্টর কিংবা গুরুত্বপূর্ণ দপ্তরের ডিজি ও সচিব পদে নিয়োগ ও পদোন্নতি নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়।
একটি কার্যকর ও শক্তিশালী প্রশাসন গড়ে ওঠে যোগ্যতা, সততা ও নিরপেক্ষতার ভিত্তিতে।

যদি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে তদবীর, স্বজনপ্রীতি বা অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগ সামনে আসে, তাহলে পুরো প্রশাসনিক ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ হতে পারে। বিএনপি সরকার নিয়ে জনগণের ভিতরে আগে থেকেই সমালোচনা ছিলো ২০০১ সাল থেকে ২০০৬ বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, জঙ্গি উত্থান ঘটে ছিলো।

বর্তমান বিএনপি সরকার আমলে সরকারি কেনাকাটা, টেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অভিযোগ বা গুঞ্জনকে অবহেলা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত, যাতে জনগণের মধ্যে আস্থা বজায় থাকে এবং প্রশাসনের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

রাষ্ট্র পরিচালনার মূল শক্তি জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে হলে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং প্রশাসনে যেকোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের সংস্কৃতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুর্নীতিবিরোধী অবস্থানকে শক্তিশালী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগের বিকল্প নেই।